মালদা

কালিয়াচকে ছাত্রীকে অপহরণের চেষ্টা, বাঁধা দেওয়ায় ছাত্রীর দাদুকে পিটিয়ে খুন করার অভিযোগ

বাড়িতে ঢুকে নবম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা। বাঁধা দিতে গেলে দাদুকে পিটিয়ে খুন করার অভিযোগ প্রেমিক সহ তার পরিবারের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলীনগরের নাসিরুদ্দিন বিশ্বাস নগর গ্রামে। ঘটনায় গ্রেফতার পাঁচ অভিযুক্ত। 

        জানা গিয়েছে, মৃত দাদুর নাম সিদ্দিক শেখ(৬৫)। তার নাতনী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। সেই জন্য তাকে পড়াশোনা ও বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ির বাইরে যেতে হত। রাস্তায় বেড় হলেই তাকে প্রেমের প্রস্তাব দেয় মুজাহিদ শেখ নামে স্থানীয় এক যুবক। কিন্তু মেয়েটি তা প্রত্যাখান করে। মৃতের পরিবারের অভিযোগ, পথে ঘাটে উত্যক্ত করতো এই যুবক বলে। সেই মতো সোমবার সন্ধ্যায় মেয়েটি বাড়িতে একাই ছিল। সেই সময় তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক বলে অভিযোগ। কিছুক্ষণ পরেই মুজাহিদ ও তার বাবা মেয়েটির বাড়িতে ঢুকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করে। সেই সময় নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন দাদু সিদ্দিক শেখ। তিনি তাদের বাঁধা দেন। আর এখানেই শুরু হয় বিবাদ। বাঁধা দিতে গেলে প্রেমিক মুজাহিদ ও তার দলবল নিয়ে তাকে বেধড়ক মারধোর শুরু করে। ঘটনায় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্তে নেমে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        এবিষয়ে স্থানীয় বাসিন্দা সাজাদ আলি জানান, এদিন মেয়েটির বাড়িতে কেউ না থাকায় তাকে অপহরণের চেষ্টা করে অভিযুক্তরা। বাঁধা দেওয়ায় তারা তার দাদুকে মারধোর করে খুন করেছে।